জীবননগরে শীতার্ত প্রবীণদের মধ্যে কম্বল ও পারিতোষিক ভাতা প্রদান

আপলোড তারিখঃ 2022-01-13 ইং
জীবননগরে শীতার্ত প্রবীণদের মধ্যে কম্বল ও পারিতোষিক ভাতা প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে শীতার্ত প্রবীণদের মধ্যে কম্বল ও পারিতোষিক ভাতা  বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া প্রবীণ কেন্দ্রে এ কম্বল ও পরিতোষক ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি। প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মাঝে কম্বল ও পারিপোষিক ভাতা বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, শিক্ষক শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু প্রমুখ। আশরাফুজ্জামান লিটনের পরিচালনায় অতিথিরা শীতার্ত ৬০ জন প্রবীণদের মধ্যে কম্বল ও পারিতোাষক ভাতা প্রদান করেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)