র‌্যাবের দেয়া কম্বলে উষ্ণতা ফিরে পেলো নাজমা

আপলোড তারিখঃ 2022-01-13 ইং
র‌্যাবের দেয়া কম্বলে উষ্ণতা ফিরে পেলো নাজমা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঘড়ির কাটায় তখন রাত ১২টা। ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা নামক এলাকায় রাস্তার পাশে আগুন জ্বেলে শীত নিবারণ করছিলেন নাজমা খাতুন। শীতে যেন যবুথুবু হাতগুলো তখনো থরথর করে কাঁপছে তার। এমন সময় সেখানে উপস্থিত ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান। নাজমা খাতুনের গায়ে জড়িয়ে দেন একটি কম্বল। মুহূর্তেই উষ্ণতা অনুভব করে নাজমা। অম্লান হাসি দিয়ে কম্বলটি নিজের গায়ে জড়িয়ে নেন নাজমা খাতুন।

কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাজমা খাতুন বলেন, ‘এ বছর এই প্রথম কেউ আমাকে কম্বল দিয়ে সহযোগিতা করলো। রাতে শীতে ঘুম আসছিল না। তাই আগুন জ্বেলে বসেছিলাম। এখন নতুন কম্বল গায়ে দিয়ে অনেক ভালো লাগছে। আল্লাহ স্যারকে ভালো রাখুন। গরিব মানুষের ভালো করলে আল্লাহ তারও ভালো করে।

এদিকে বাস টার্মিনাল এলাকার বৃদ্ধ নাইট গার্ড হাসেম মিয়া একটি কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, ‘রাতে শীতের জন্য পাহারা দিতে কষ্ট হয়। একটা পাতলা কম্বল দিয়ে শীতের রাত কাটাতে হয়। খুব ঠাণ্ডা লাগে। স্যার একটা মোটা কম্বল দিলেন, আমি এটি পেয়ে অনেক খুশি হয়েছি।

শুধু মাত্র নাজমা খাতুনই নন সে রাতের আঁধারে ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তারই মত আরও একশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে ঝিনাইদহ র‌্যাব-৬।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, ‘সন্ধ্যা থেকে তীব্র বাতাস আর শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সমাজের অসহায় মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শীতের এই সময়টা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার জন্য। সেই ধারবাহিকতায় রাতে ঘুরে ঘুরে মানুষের মাঝে ১০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে। সামনের দিনগুলোতেও শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ এ সময় ঝিনাইদহ র‌্যাবের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)