ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডঙ্গার দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় দামুড়হুদা ডাকবাংলা চত্বরে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ এলকিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক শহীদ আযম সদু, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনিরুল ইসলাম ঝণ্টু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মধু, জুড়ানপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাবু, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, কার্পাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, নতিপোতা ইউনিয়নের সভাপতি জমসের আলী, নাটুদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদ আলি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবু, সদস্য দোস্ত মোহাম্মদ, হক মোহাম্মদ প্রমুখ।
