চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক-১

আপলোড তারিখঃ 2022-01-13 ইং
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক-১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ইমরান হোসেন নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত ইমরান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মধ্যপাড়ার আব্দুল মজিদের ছেলে।


জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে আলুকদিয়ার ইমরান হোসেনের দোকানে অভিযান চালায়। এসময় ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ইমরান হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩ শ’ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)