দর্শনায় দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-01-12 ইং
দর্শনায় দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়। এ ধারাবাহিকতায় দুপুরের দিকে দর্শনার হল্ট স্টেশন এলাকায় রিয়াদ হোটেল ও মেসার্স খান স্টোরে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ।

অভিযানে হল্ট স্টেশনের পাশে মেসার্স রিয়াদ হোটেলকে অস্বাস্থ্যকর, নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও খাবার তৈরি, মিষ্টির মধ্যে পোকা, ময়লা ও হোটেলে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর মিষ্টিগুলো নষ্ট করে দেওয়া হয় এবং মেসার্স খান স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও ফ্রিজে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পানীয় পাওয়া যায়, যা স্টেশনে আসা ট্রেন যাত্রীদের কাছে বিক্রয় করা হতো। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)