মেহেরপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত

আপলোড তারিখঃ 2022-01-12 ইং
মেহেরপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত ছবির ক্যাপশন:

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো তাদের মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মো. রাফিউল আলম গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মোবাইল ফোনের মালিকের হাতে মোবাইলগুলো তুলে দেন।

জানা গেছে, মেহেরপুর জেলা পুলিশ বিভিন্ন জায়গা হতে হারানো মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার এবং ফোনের প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেন। মেহেরপুর জেলার পুলিশ সুপার মো. রাফিউল আলম ওই সমস্ত মোবাইল মালিকদের এনে তাদের হাতে মোবাইলগুলো তুলে দেন । এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)