নৌকা ডুবে গেছে, আর টেনে তুলতে পারবেন না : খালেদা জিয়া

আপলোড তারিখঃ 2017-06-17 ইং
নৌকা ডুবে গেছে, আর টেনে তুলতে পারবেন না : খালেদা জিয়া ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নিজেরা হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় উদ্বোধনের নামে যাচ্ছেন, কিছু উদ্বোধন করছেন। আর সেখানে নির্বাচনি ক্যাম্পেইনের নামে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। নৌকা যে ডুবে গেছে, এটা বুঝতে পারছেন না। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে আর আপনারা হাজার লোক দিয়ে টেনেও তুলতে পারবেন না।’ গতকাল শনিবার গুলশানের ইমানুয়েল সেন্টারে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা‘র প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘নৌকার সঙ্গে যাদের রেখেছেন, আশেপাশে যারা আছে, আপনার ডানে-বাঁয়ে যারা আছে, তারা অন্য দল করে আপনার দলে এসেছে। তারা কী জিনিস? আপনি কিন্তু নিজেই বলে দিয়েছেন তারা কী খায়, কী রকম তাদের লাইফ স্টাইল। এসব লোককে দিয়ে দেশের কিছু হবে না, এরা দেশের কিছু করতে পারবে না। আপনিও পারবেন না।’ খালেদা জিয়া বলেন, ‘আগামীতে সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রত্যেক ভোটা ভোট দিতে যাবে। সবাই এটা চায়, সারাপৃথিবীর মানুষ এটা চায়। ইনশাল্লাহ বাংলাদেশে এই নির্বাচন হবে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। সেই নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে এদেশে কোনও নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কোনও দল অংশ নেবে না। শেখ হাসিনাকে বাদ দিতেই হবে, ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে। সেই নির্বাচনের ফল আপনারা বুঝতে পারবেন, ইনশাল্লাহ বিএনপি ও ২০ দলীয় জোট জিতে এসে এদেশের মানুষকে যা যা ওয়াদা করেছি আমরা আমাদের ভিশন ২০৩০ সালে। সব কিছু করব, আরও কিছু করার আছে, সেটাও করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)