আলমডাঙ্গায় বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-11 ইং
আলমডাঙ্গায় বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্বনন্দিত অসম সাহসী বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। জাস্টিজ ড. রাধা বিনোদ পাল মেমোরিয়ালের সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠি স্মরণসভায় সভায় বক্তব্য দেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন, আতিক বিশ্বাস, তাসনোভা পৃথা ও নাইমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জাকারিয়া হায়দার শুভ্র, আশিক শেখ, জান্নাতুল মাওয়া রিয়া, মারিয়া সুলতানা,  আসাদুজ্জামান স্বপন প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, ‘কর্মজীবনে বিচারপতি ড. রাধা বিনোদ পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি আন্তর্জাতিক আদালতের কিংবদন্তীতূল্য অসম সাহসী বিচারক ছিলেন। তাছাড়া, জাতিসংঘের আইন কমিশনের চেয়ারম্যান ও হেগের ন্যায় বিচার আদালতের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত মানবিক রাধা বিনোদ পাল বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। অসহায় পরিবারে জন্ম নিয়েও তিনি বিশ্ব নন্দিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)