দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি দিলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2022-01-11 ইং
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি দিলেন এমপি টগর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এসি প্রদান করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদস্য এমপি আলী আজগর টগর। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য এমপি হাজী আলি আজগার  টগর। জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্রেক্সে ১২-১৮ বছর বয়সীদের টিকা কার্যক্রম তরান্বিত করনের লক্ষ্যে একটি এসি প্রদান করেন এমপি আলী আজগর টগর। এসময় দামুড়হুদা ফায়ার সার্ভিস অফিসে ১ টি ফ্রিজও প্রদান করা হয়। একই দিনে দামুড়হুদা উপজেলা কৃষি অফিস ও মৎস্য অফিসে বিভিন্ন উপকরণ বিতরণ করেন হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, মৎস্য অফিসার ডা. মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি, মদনা-পারকৃষ্টপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলমসহ উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসার, আওয়ামী লীগ, যুবলীগ ও  ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)