বেগমপুরের ঝাজরীতে মৎস্য খামার উদ্বোধন করলেন নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-01-11 ইং
বেগমপুরের ঝাজরীতে মৎস্য খামার উদ্বোধন করলেন নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে আজান মৎস্য খামারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে আজান মৎস্য খামারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগ নেতা মাসুম, খালিদ হোসেন, শেখ সামী সুইট, বাচ্চু মিয়া, যুবলীগ নেতা শামীম হোসেন মিজি, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামসুল হক, বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মিলন মিজি, শুভ, সাইফুল, প্রকাশ প্রমুখ। মৎস্য খামার উদ্বোধন শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মৎস্য খামারের উদ্যোক্তা বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা আজান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)