ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বার (বিডিচ্যাম)-এর সাবেক প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গত ১৮ই ডিসেম্বর আন্তজার্তিক অভিবাসী দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার নাম ঘোষণা করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ওই সময় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিশেষ কাজে উপস্থিত থাকতে না পারায় গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন জেলার এই কৃতী সন্তানের হাতে। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের আয়। রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতে থেকেও প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সাহিদুজ্জামান টরিক সাহেবের মতো রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ওনারা দেশের মঙ্গলের জন্য সর্বদা পরিশ্রম করেন।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোছাবেরুজ্জামান, অগ্রণী ব্যাংকের এজিএম আবুল বাশার প্রমুখ।
