ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় মেহমান হোটেলের ম্যানেজারকে মারধর করার সময় দুই মাতালকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর এলাকার টাউন ফুটবল মাঠের সামনে মেহমান হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার কানাপুকুর পাড়ার বাবুলের ছেলে মামুন (৩০) একই এলাকার মৃত সুবাদের ছেলে আরিফ (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় মেহমান হোটেলের ম্যানেজারকে মারধর করছে দুই মাতাল এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আহসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এসময় ওই দুই মাতালকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে আটক দুই মাতালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ।
