আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-10 ইং
আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৫০পিস ইয়াবাসহ লাভলু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ওসমানপুর খন্দকার পাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আলমডাঙ্গার ওসমানপুরে মাদকের বেচাকেনা হচ্ছ এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন), ইকরামুলের নেতৃত্বে  এসআই জামাল, এসআই আমিনুল, এএসআই শরিফুলসহ পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওসমানপুর খন্দকার পাড়ার লালচাঁদের ছেলে লাভলুকে আটক করে। এসময় আটককৃত লাভলুর শরীর তল্লাশী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাভলুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)