ছবির ক্যাপশন:
খুলনায় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চার মাদরাসাছাত্র নিহত হয়েছে। গত শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত মুনস্টার ঝুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে থ্রি হুইলার (মহেন্দ্রা) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ (২২), ফকিরহাটের পিলজংঙ্গ গ্রামের সাকিব, রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর (২০) ও সাতক্ষীরার কালিগঞ্জের মালিন্দ্রা গ্রামের সালাউদ্দিন (১৯)। এ সময়ে আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত ও আহতরা বাগেরহাট সদর উপজেলার হাকিরমপুর মাদরাসার ছাত্র।
নিহতদের ময়নাতদন্ত ছাড়াই রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদরাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ন হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা শেষ করে নিহত ও আহতরা মাহিন্দ্রা যোগে মাদরাসায় ফিরছিল। ফেরার পথে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন মাদরাসাছাত্র মারা যান। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রা উদ্ধার করেছে। নিহতদের ময়নাতদন্ত ছাড়াই রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদরাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
