শীতার্তদের পাশে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’

আপলোড তারিখঃ 2022-01-10 ইং
শীতার্তদের পাশে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’ ছবির ক্যাপশন:

কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। এই  প্রকোট শীতের কবল থেকে শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে দর্শনায় `ভালোবাসার বন্ধন দর্শনা` সংগঠনের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজার, আন্তর্জাতিক রেলওয়ে ও হল্টস্টেশন এবং বাসস্ট্যান্ডসহ দর্শনার বিভিন্ন স্থানে এলাকার গরীব অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন `ভালোবাসার বন্ধন দর্শনা`-এর প্রতিষ্ঠাতা আরিফ তরফদার, উপদেষ্টামণ্ডলী এসএএম কিবরিয়া আজম, রাসেল আহমেদ শাওন, ফররুখ আহমেদ স্বপন, এজাহারুল ফয়েজ মিঠু, এরশাদুল হক কচি, আনোয়ারুল ইসলাম দোলন, আবুল কালাম আজাদ, আবু সাঈদ মোঃ হোসেন, তাজউদ্দীন আহমেদ এবং ভালোবাসার বন্ধন দর্শনার সাধারণ সম্পাদক মিয়া মো. নুরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক শেখ সাজু, নির্বাহী সদস্য আমিনুর, সদস্য বাবুসহ দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দর্শনা অফিসের সহকারী প্রধান সাংবাদিক ওয়াসিম রয়েল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)