ছবির ক্যাপশন:
`উগ্রবাদ প্রতিরোধে চৌকিদার ও দফাদারদের করণীয়` শীর্ষক সেমিনার মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় `উগ্রবাদ প্রতিরোধে চৌকিদার ও দফাদারদের করণীয়` শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলমের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার নাজমুল হক, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার। দিনব্যাপী এই সেমিনারে চৌকিদার ও দফাদার সদস্যরা অংশগ্রহণ করেন।
