মেহেরপুরের দূধর্ষ রহিম ডাকাত গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-01-10 ইং
মেহেরপুরের দূধর্ষ রহিম ডাকাত গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে রহিম মিয়া নামের এক ডাকাত গ্রেপ্তার হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি এলাকা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। রহিম মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি’র এসআই সুলতান, এসআই হাবিবুর, এএসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার বারাদি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বারদি বাজার এলাকা থেকে রহিম ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগের দিনও রহিমের নামে মেহেরপুর সদর থানায় একটি ডাকাতি মামলা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)