ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা লুৎফর রহমানকে (৭০) কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে পদ্মকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জখম লুৎফর রহমান পদ্মাকর ইউনিয়নের সয়াল গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। লুৎফর রহমানের মেয়ে নূর-এ-মিতা বলেন, ‘দুপুরের নামাজ পড়তে যাওয়ার সময় হাটগোপালপুর বাজারে তাদের মার্কেটের সামনে সেচ্ছাসেবকলীগ নেতা হাফিজুর রহমান তোতা ও তার ভাতিজা ফিরোজের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আমার বাবার ওপর হামলা করে। এসময় চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিরোধের কারণে তারা আমার বাবার ওপর এই হামলা করেছে।’ এদিকে, প্রবীণ বিএনপি নেতা লুৎফর রহমানের উপর হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড এস.এম মশিয়ুর রহমান, সদস্য সচিব আ্যড এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড মুুন্সি কামাল আজাদ পান্নু, সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।
