শ্রেষ্ঠ এসআই হলেন দামুড়হুদা থানার খান আব্দুর রহমান

আপলোড তারিখঃ 2022-01-10 ইং
শ্রেষ্ঠ এসআই হলেন দামুড়হুদা থানার খান আব্দুর রহমান ছবির ক্যাপশন:

ভালো কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই খান আব্দুর রহমান। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন চত্বরে তাকে পুরষ্কৃত করা হয়। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নভেম্বর/ডিসেম্বর ২০২১-এর শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় পুলিশ এসআই খান আব্দুর রহমানের হাতে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও নগদ অর্থ পুরষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় ওসি ফেরদৌস ওয়াহিদসহ বিভিন্নজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)