সাংবাদিক মিরাজের দাদীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-01-09 ইং
সাংবাদিক মিরাজের দাদীর ইন্তেকাল, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দামুড়হুদা সহকারী অফিস প্রধান মিরাজুল ইসলাম মিরাজের দাদী ছপুরা খাতুন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। ছপুরা খাতুন দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মালের স্ত্রী। মৃতুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

গতকালই বাদ মাগরিব জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, শরিফুল আলম মিল্টন, বর্তমান চেয়ারম্যান হযরত আলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলি, উপজেলা নির্বাহী অফিসের নাজির ওমর ফারুক,দামুড়হুদা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। জানাযা নামাজ পড়ান ইসলামী তুরুণ বক্তা হাফেজ মাও: আতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)