চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-01-09 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পুলিশের নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত দক্ষতা উন্নয়ন কোর্সের ৫ম ব্যাচের প্রশিক্ষণ এটি।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ।

উল্লেখ্য, কর্মসূচির প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে ভোর ৬টা ১৫ মিনিটে পিটির (শক্তি বর্ধক ব্যায়াম) মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরবর্তীতে ধারাবাহিকভাবে প্যারেড (মার্চিং অ্যান্ড রানিং), ল-ক্লাস, নাইট ক্লাস এবং রাত্রিকালীন রোল কলের মধ্যদিয়ে এ কোর্স সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)