ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বৃহৎ মোবাইল শপ ‘কিন্তু টেলিকমের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের পুরাতন হাসপাতালের পাশে ফিতা কেটে এ মোবাইল শপটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা দোকান মালিক সমিতি ও জেলা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ। গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং সঠিক দামের নিশ্চয়তা নিয়ে এ টেলিকমটি চলবে বলে জানিয়েছেন প্রোপ্রাইটর হাজী মো. মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দার।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সালাউদ্দীন চান্নু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম বাবু, হুমায়ন কবির রিমু, ফারুক হোসেন, আশরাফুজ্জামান রানা, আসাদুল হক বটুল প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের পরেই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ।
