‘তারুণ্যের অকৃত্রিম বন্ধুজন’ সম্মাননা পেলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2022-01-09 ইং
‘তারুণ্যের অকৃত্রিম বন্ধুজন’ সম্মাননা পেলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ইয়ুথ অ্যাসেম্বলি থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ‘তারুণ্যের অকৃত্রিম বন্ধুজন’ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের মালোপাড়াস্থ প্রশিক্ষণ সেন্টারে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। নিবিড়ভাবে তরুণদের সাথে থেকে পথপ্রদর্শন, কাছ থেকে সহযোগিতা করা তথা সবসময় পাশে থেকে কাজের প্রেরণা যোগানোর জন্যই ইয়ুথ অ্যাসেম্বলি এ সম্মাননা দিলো পুলিশ সুপার জাহিদুল ইসলামকে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম সৈকত, হুমায়ুন আহাম্মেদ, শুকুর, ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি তৌফিক শুভ, সাধারণ সম্পাদক মাশরাফি মর্তুজা, ইয়ুথ লিডার সুরাইয়া ইয়াসমিন, তামান্না খাতুন, খাদিজা খাতুন, মালিহা মুমতাজ, রুমা খাতুন, শরিফা সুহাসিনী, সাকিব বিশ্বাস, উদয়, মুশফিক, ফিরোজ, সৌরভ, অনিত, মিতুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)