দামুড়হুদায় দুই ট্রাক্টর চালকে ২০ হাজার টাকা জরিমান

আপলোড তারিখঃ 2022-01-07 ইং
দামুড়হুদায় দুই ট্রাক্টর চালকে ২০ হাজার টাকা জরিমান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের ফসলী জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে দুই ট্রাক্টর চালকে ২০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সকাল ১টায় এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এ সময় তিনি গতকাল শুক্রবার বেলা ৯ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মোক্তারপুর ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালন করেন।

জানা যায় `দামুড়হুদায় ফসলী জমি নষ্ট করে বালি উত্তোলন` শিরোনামে গতকাল বৃহস্পতিবার স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেন দামুড়হুদা নির্বাহী অফিসার(ইউএনও) তাসলিমা আক্তার। পরে তিনার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত কুমার সিংহ অভিযান চালিয়ে ঘটনাস্থলে অভিযুক্ত নূরুল পেসকারকে না পেলেও দুই ট্রাক্টর চালককে স্থানীয় সরকার বালিমহাল আইন ২০০৯ সালের ৮৯ ধারায় দোষী সাবস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা  করেন দামুড়হুদা মডেল থানার এস আই সঞ্চয়  কুমারসহ সঙ্গীয় ফোর্স।

এ সময়  অভিযান অব্যাহত থাকবে বলে জানান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)