মেহেরপুরে বিদেশি মদসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-01-07 ইং
মেহেরপুরে বিদেশি মদসহ যুবক আটক ছবির ক্যাপশন:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ স্বাধীন নামের এক যুবক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শোলমারী মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বাধীন শোলমারী গ্রামের উজির আলীর ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডুসহ ডিবি সদস্যরা শোলমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় স্বাধীনকে আটক করা হয়। পরবর্তীতে তার নিকট থেকে ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)