ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর শিয়ালমারী পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন রুহুল হোসেন নামের এক গরু ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাসের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাস হেলপার তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা রুহুল হোসেনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অজ্ঞান পার্টিও খপ্পড়ে পড়া গরু ব্যবসায়ী রুহুল হোসেন আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নিজ গ্রাম থেকে বাসযোগে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারি পশুহাটে গরু ক্রয়ের উদ্যোশে যাচ্ছিলেন রুহুল হোসেন। বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টিও খপ্পড়ে পড়ে অচেতন হয়ে পড়লে গরু ক্রয়ের জন্য তার কাছে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বাসের হেলপার রুহুলকে হাসাদাহ বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। এসময় স্থানীয় ব্যক্তিরা অচেতন অবস্থায় রুহুল হোসেনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘হাসাদহ বাজার থেকে একজনকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেছে। এখনও সে অজ্ঞান অবস্থায় আছে তার জ্ঞান ফিরলে আসল ঘটনা জানা যাবে এবং তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
