আজ ফুরফুরা শরীফের পীর হযরত ন’হুজুর কেবলার ওফাত দিবস

আপলোড তারিখঃ 2022-01-07 ইং
আজ ফুরফুরা শরীফের পীর হযরত ন’হুজুর কেবলার ওফাত দিবস ছবির ক্যাপশন:

ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৪০তম ওফাত দিবস আজ শুক্রবার। ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে সাথে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে আজ শুক্রবার সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আজ এ উপলক্ষে শহরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুর কেবলার ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর কেবলা (রহঃ) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়। ভারতের ফুরফুরা দারবার শরীফে হুজুরের ওফাত দিবসটি পালিত হবে। ন’হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক মওলানা মোহা. আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিল শরীক হয়ে অশেষ নেকী হাসিল করার জন্য মুরীদ ও ভক্ত আশেকানদের প্রতি আহবান জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)