তিতুদহে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2022-01-07 ইং
তিতুদহে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার তিতুদহে গলায় ফাঁস দিয়ে মনিকা খাতুন নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের পুরাতনপাড়ার এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা মনিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল পাঁচটায় হিজলগাড়ী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রির্পোট শেষে লাশের ময়নাতন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত মনিকা খাতুন বলদিয়া গ্রামের পুরাতন পাড়ার ওমর ফারুকের স্ত্রী।

এবিষয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে ময়নাতন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)