নেহালপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-07 ইং
নেহালপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুরে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নেহালপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া আখ সেন্টার মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলম মণ্ডলের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সবুজ, রানা, জিলকার, শাহাজান,  জসিম,আকিদুল, নয়ন প্রমুখ। কর্মী সমাবেশে নেহালপুর ইউনিয়ন যুবলীগকে কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)