ছবির ক্যাপশন:
চুৃয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবারও বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজলের নেতৃত্বে বুধবার রাতে অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গভীর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ শীতবস্ত্র বিতরণ করে। শহরের বিভিন্ন স্থানে নিজেরা যেয়ে শীতবস্ত্র কম্বল তুলে দেয় অসহায়দের হাতে। এ সময় উপস্থিত ছিলেন,ইমরান আহমেদ, ফয়সাল খান, আরফিন সজীব, আকিব আহমেদ, হাসান,সালেকিন, তৌকির আহমেদ, মাহদী মাহিম, লিখন, শাওন,স্বাধীন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ। সকাল ৭ টায় চুয়াডাঙ্গা আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এরপর সকাল ১২ টায় হাদিয়াতুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা জাফরপুরে ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ছাত্রলীগের যে সকল নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দোয়া মাহফিল, দুপুর ১টায় দৌলোড়দিয়াড় টেকনিক্যাল স্কুলের পাশে অসহায় পথশিশুদের মাঝে একবেলা আহার দুপুর ৪ টায় রুপসা সিনেমা হল থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ এর মধ্য দিয়ে `আনন্দ শোভাযাত্রা ` ও পুরাতন সাহিত্য পরিষদে এক `আলোচনা সভা` করা হয়।
