মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু আহত

আপলোড তারিখঃ 2022-01-05 ইং
মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু আহত ছবির ক্যাপশন:

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু মারাত্মক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সড়কের মোড়ে ডাবল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- সদর উপজেলার আমঝুপি গ্রামের কালামের ছেলে দশম শ্রেণি পড়ুয়া ছাত্র নাঈম রেজা (১৬), রঘুনাথপুরের মাবুদ মিয়ার ছেলে মাসুদ (১৫) ও গেন্দু মিয়ার ছেলে রনি (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, আমঝুপি কলার মোড় ডাবলপুর সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় সামনে থাকা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে তিন বন্ধু মারাত্মকভাবে আহতে হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান পিপিএম সড়ক দুর্ঘটনার স্কুলছাত্র আহতের ঘটনা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)