ঝিনাইদহে মাছের সাথে শত্রুতা!

আপলোড তারিখঃ 2022-01-05 ইং
ঝিনাইদহে মাছের সাথে শত্রুতা! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীর হোসেন নামের এক মাছ ব্যবসায়ীর দুই লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। গত দিবাগত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছের চাষ করে আসছেন তিনি। পুকুরে রুই, মৃগেল, বাটাসহ মিশ্রজাতের মাছের পোনা ছেড়েছিলেন তিনি। তাঁর প্রতিবেশী মিণ্টু মোল্লা, মিকাইল মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, বিপুল মোল্লা, স্বপন মোল্লা দীর্ঘদিন ধরে মাছ মেরে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)