দামুড়হুদায় রুপকথা ক্যাফে ও রেস্টুরেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-01-05 ইং
দামুড়হুদায় রুপকথা ক্যাফে ও রেস্টুরেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

দামুড়হুদায় রুপকথা ক্যাফে ও রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ক্যাফে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাফের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এবং দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ।

এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, উপজেলা হেলথ অফিসার জামাত আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান মতি, ওয়ার্ড সদস্য সামসুল, পপি ফার্নিচারের মালিক রেজাউল, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ফরহাদ রেজা,  যুবলীগের নেতা একরামুল হক, ইলিয়াছ হোসেন, আব্দুল খালেক, উত্তম কুমার, আতিকুল ইসলাম রনি, মনিরুজ্জামান, সাদুর রহমান, তুষার, লিমন, মানিক, বিপ্লব, আশিক, শাকিল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)