আলমডাঙ্গায় মোটরশ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-01-05 ইং
আলমডাঙ্গায় মোটরশ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপনের দাবিতে মাইক্রোবাস মোটর শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাইক্রোবাস স্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রঞ্জু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মাইক্রোবাস মালিক মীর লাল্টু, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, হাজী আজিজুল হক, আবুল খায়ের, সাইফুল ইসলাম, লাভলু মিয়া, রুবেল মিয়া ও চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সহসভাপতি আমিরুল। মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রানা আহমেদের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সোহেল রানা, মিরাজ হোসেন, মিলন, তরিকুল ইসলাম, মণ্টু, রাসেল, হাবীব, রাজু, ডালিম, খোকন, আকাশ, সুমন, রনক, সাইফুল, মানিক, ফারুক, বাপ্পি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)