জীবননগরে কেবি ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
জীবননগরে কেবি ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগরে কেবি ট্রাস্টের কমিটি গঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জীবননগরে কেবি ট্রাস্টের আয়োজনে জীবননগর পৌরসভার ইসলামপুর কেবি ট্রাস্টের কার্যালয়ে জীবননগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে কেবি ট্রাস্টের কার্যকরি কমিটি গঠন ও জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রয়াত খোদা বকসো মিয়ার রুহের মাগফিরাত কামনা ও জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, পৌর কাউন্সিলর খোকন হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আকাশ, নাজমুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)