হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আগামী ৫ জানুয়ারি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শরাফত দৌলা ঝণ্টু। গত রোববার বিকেলে ঝণ্টু তাঁর প্রধান অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় তাঁর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এক পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার আমার কর্মী-সমর্থকদের অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখাচ্ছেন।’

এদিকে, এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন আলহাজ্ব মো. মশিউর রহমান জোয়ার্দ্দার। স্বতন্ত্র চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মো. শরাফত দৌলা ঝণ্টু অভিযোগ করে বলেন, ‘আনারসের বিজয় নিশ্চিত ভেবে আমার নেতা-কর্মীদের কয়েকদিন ধরে ভয়-ভীতি দেখিয়ে আসছে নৌকার সমর্থকরা। ইউনিয়নের শিতলী, ঘোড়াগাছা, দৌলতপুর ওয়ার্ডে আমার নেতা-কর্মীরা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)