চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন খান, সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী ও আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক তালিম হোসেন, যুগ্মসম্পাদক সুজা উদ্দীন ও আসাদুজ্জামান মিল্টন , সদস্য আব্দুল্লাহ আল মামুন এরশাদ, মালিক আমানুর রহমান বিপলু, আবু তালেব, শাহিন আকতার, জহুরুল ইসলাম, মো. হাসিবুল (ইব্রাহিম), নাজমুল আহসান, মফিজুর রহমান মফিজ ও শরিফুল ইসলাম ১ বছর মেয়াদী কমিটির দায়িত্বভার গ্রহণ করেন। এসময় বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তালিম হোসেন পুনঃনির্বাচিত হয়েছেন।

বিগত কমিটি নতুন কমিটির কাছে ব্যাংকে গচ্ছিত ২৫ লাখ ৫৪ হাজার ৭১৪ টাকা এবং মেয়াদী হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে বলে হিসেব প্রদান করেন। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম উদ্দিন খান বলেন, ‘বর্তমান কমিটি বার ভবন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জন্য সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে কাজগুলো করা হবে। বারের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)