আলমডাঙ্গায় গাঁজা ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
আলমডাঙ্গায় গাঁজা ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইস্রাফিল হোসেন (৫০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলমডাঙ্গা উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুর এ আদেশ দেন। মাদক ব্যবসায়ী ইস্রাফিল হোসেন কুমারি ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মাঠপাড়ার মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মাঠপাড়ার মৃত আব্দুল হান্নানের ছেলে ইস্রাফিল হোসেন গোপনে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সেবন করে আসছিলো। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পারদুর্গাপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রেতা ইস্রাফিলকে গাঁজা বিক্রয়কালে হাতেনাতে আটক করে। ইস্রাফিলের নিকট হতে উদ্ধার করা ৪শ গ্রাম গাঁজা। ঘটনাটি দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুরকে অবগত করেন পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন। তাৎক্ষণিক রনি আলম নুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী ও সেবী ইস্রাফিলকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)