মেহেরপুর সমাজসেবা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
মেহেরপুর সমাজসেবা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ৩০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)