৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা ছবির ক্যাপশন:

সাদিয়া ইসলাম আজমীরা নামে এক নারী রক্তদাতা সংস্থা ‘মানবতার কর্ণধার রক্তদাতা ফোরাম’-এর মাধ্যমে দেশের ৬৪টি জেলায় রক্তদানের উদ্দেশ্যে কাজ শুরু করেছেন। তিনি দেশের ৪টি জেলায় রক্ত দিয়ে পঞ্চম বারের মত ঝিনাইদহে রক্তদান করেন। আজমীরার জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারীতে। রক্তদানে নারীদের উৎসাহিত করতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।’

এবিষয়ে সাদিয়া ইসলাম আজমীরা বলেন, ‘আমার উদ্দেশ্য হলো প্রত্যেক জেলাতে পর্যায়ক্রমে রক্তদান করা ও নারীদেরকে রক্তদানে উৎসাহিত করা’। আজমীরাকে ঝিনাইদহে স্বাগত জানান ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথিলা ইসলাম, ডাক্তার লিমন পারভেজ, ডা. ফাল্গুনি আহমেদ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আনোরুল ইসলাম। এ সময় ঝিনাইদহ রক্তদাতা সংগঠনের সদস্য তারেক মাহমুদ জয়, নাজমুল ইসলাম, সাজিদ মাহমুদ, জহুরুল ইসলাম, মুহিব জোয়ার্দারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)