গোলাম মোর্তুজার রোগমুক্তির কামনায় হাসাদাহ প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-03 ইং
গোলাম মোর্তুজার রোগমুক্তির কামনায় হাসাদাহ প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বিশিষ্ট সমাজসেবক ও বাকা ইউনিয়নের চার-চারবার নির্বাচিত চেয়ারম্যান ও স্বর্ণপদক প্রাপ্ত জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর হাসাদাহ প্রেসক্লাবে এ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা শামসুল হক, হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত মণ্ডল, মহাম্মদ আলী মাস্টার, সাংবাদিক মনিরুজ্জামান রিপন, আল আমিন, বদরুজ্জামান শ্যামল,  বিপুল রহমান, আব্বাছ উদ্দীনসহ সুধীজন। দোয়া পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)