চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষক পরিষদ মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম ও শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর ছিদ্দিক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবু ইয়াজিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)