ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্ত্রীর ওপর রাগ-অভিমান করে নিজ হাতের রগ কাটলেন দুই সন্তানের জনক আশরাফুল ইসলাম (৩৫)। গতকাল শনিবার সকাল আটটার দিকে স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তির জের ধরে বটি দিয়ে নিজ হাতে কোপ দেন তিনি। বটির কোপে তাঁর বাম হাতের দুইটি রগ ও শিরাা কেটে যায়। এসময় পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় আশরুফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। নিজ হাতে কোপ দেওয়া আশরাফুল দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের মাঝেরপাড়ার ইনজিল হোসেনের ছেলে।
আশরাফুল ইসলামের বড় ভাই লিয়াকত আলী বলেন, ‘আমরা দ্রুত রক্তাক্ত অবস্থায় আশরুফুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলেছে হাতের রগ ও শিরা কেটে গেছে, ভর্তি থাকতে হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা আশরুফুলকে জরুরি বিভাগে নেয়। তাঁর বাম হাতে দুইটি কোপের চিহ্ন ছিল। এতে তার হাতের রগ ও শিরা কেটে গেচে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’
