মুজিবনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
মুজিবনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০পিস ইয়াবাসহ সবুজ মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার কোমরপুর ফুটবল খেলার মাঠে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে আটক করে। এসময় তার নিকট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সবুজ মিয়া কোমরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ‘৫০ পিস ইয়াবা বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিপ্লব, এসআই সুভাষ ও এএসআই নাজমুলের একটি চৌকস দল কোমরপুর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা ব্যবসায়ী সবুজ মিয়াকে আটক করে। তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে সবুজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দিয়ে মেহেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)