মেহেরপুরে ইবির সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
মেহেরপুরে ইবির সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর ফিনফুড মিলনায়তনে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির (ইবি) সাবেক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে মেহেরপুরের জন্য ভালো কিছু করার লক্ষ্যে এই মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আহমদ আলী, টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহীউদ্দিন মিল্টন, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাদ আলী, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা,  মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মনিরুজ্জামান মনির, বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু, গাংনী করমদি কলেজের অধ্যক্ষ এমদাদ হোসেন, ধানখোলা বিএম কলেজের অধ্যক্ষ সিলন, ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ রবিউল ইসলাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভেজ হোসেন প্রমূখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট মিজানুর রহমানসহ কুষ্টিয়া ইসলামি ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)