জীবননগরে শিক্ষক নজরুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
জীবননগরে শিক্ষক নজরুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার প্রায় সবার প্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বিকেল ৩টায় জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। প্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

এদিকে, গতকাল শনিবার রাত ৮টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগা ময়দানে শিক্ষক নজরুল ইসলামের লাশের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে একই কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।

শিক্ষক নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদ, সাংবাদিক মাজেদুল মিল্টন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)