জুড়ানপুরে শীতার্তদের শীতবস্ত্র দিলো উদয়ন সংঘ

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
জুড়ানপুরে শীতার্তদের শীতবস্ত্র দিলো উদয়ন সংঘ ছবির ক্যাপশন:

মানুষ মানুষের জন্য এই স্লোগান কে সামনে রেখে দামুড়হুদা উপজেলার জুড়ানপুরের বিষ্ণপুর উদয়ন সংঘের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৪ শতাধীক শীতার্তদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত কর্মকর্তা আশাবুল হক। বিশেষ অতিথি ছিলেন, ‘জুড়ান পুর ইউপির ২নম্বর ওয়ার্ড সদস্য আল মাহমুদ আসলাম, ৩নম্বর ওয়ার্ড সদস্য খোকন আলি, জুড়ানপুর ইউনিয়ন আ. লীগের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি. গোলাম সরোয়ার নান্নু , বীরমুক্তিযোদ্ধা সর্দার গোলাম রহমান, আহসান কবির বাদশা, সাংবাদিক শরিফুল ইসলাম, ইউনুস আলী, মাসুম, গোলাম মোস্তফা, জাহিদ প্রমুখ। বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সারাফায়েত হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)