দামুড়হুদায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু গুরুতর জখম

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
দামুড়হুদায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু গুরুতর জখম ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হাসান (১১) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুরে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাকের চাকায় পিষ্ট রাব্বি লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়ার দিনমজুর মাহাবুল ইসলামের ছেলে ও লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে রাব্বি নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা তিনটার দিকে লোকনাথপুর গ্রামের পোল্ট্রি মুরগির ফার্মের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল সে। এসময় মাটিভর্তি একটি ট্রাক্টর রাব্বিকে ধাক্কা দিলে ট্রাক্টরের সামনের চাকা রাব্বির একটি পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রাব্বির বাম-পা গুরুতর জখম হয় ও পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত শিশু রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নেয়। তাঁর বাম পায়ের হাড় দুই স্থানে ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)