মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক ছবির ক্যাপশন:

মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগোয়ান গ্রামের মজিবার মোড় থেকে তাঁকে আটক করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, ‘গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাগোয়ান গ্রামের মজিবর মোড়ে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশে এসআই আলিম ও এএসআই আলিফের নেতৃত্বে ফোর্স মজিবার মোড়ে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মণ্ডলপাড়ার আফারুল ইসলামের ছেলে তুষার হোসেনকে (২১) প্লাস্টিকের বস্তার ভেতরে ভরা অবস্থায় ৪০ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়।’

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আটককৃত তুষার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)