মুজিবনগর গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসায় নতুন ভবনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
মুজিবনগর গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসায় নতুন ভবনের উদ্বোধন ছবির ক্যাপশন:

মুজিবনগরের গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং প্রাঙ্গণে ফিতা কেটে মাদ্রাসাটি নতুন ভবন শুভ উদ্বোধন করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বাকের আলী।

এসময় দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, বাংলাদেশ ওলামা পরিষদ মেহেরপুর জেলা শাখার সম্পাদক মুফতি মো. হাফিজুর রহমান, মাদ্রাসা কমিটির সহসভাপতি হুমায়ন কবির বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সালম, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. নুরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)